সাজেকে সেনাবাহিনীর ওপর পাহাড়ি গোষ্ঠীর গুলির দাবিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভিডিও প্রচার

সাজেকে সেনাবাহিনীর ওপর পাহাড়ি গোষ্ঠীর গুলির দাবিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভিডিও প্রচার

সাজেকে সেনাবাহিনীর ওপর পাহাড়ি গোষ্ঠীর গুলির দাবিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভিডিও প্রচার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাজেকে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সেনাবাহিনীর ওপর গুলি চালাচ্ছে, এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি সাজেকের সাম্প্রতিক সংঘাতের নয়। এটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় রুশ সশস্ত্র বাহিনীর ওপর ইউক্রেনীয় বাহিনীর গুলিবর্ষণের পুরোনো দৃশ্য।

সোমবার ( ২৬ অক্টোবর) দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি যাচাই করতে গিয়ে CNN Prima News-এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে আলোচিত ভিডিওটির একটি বর্ধিত সংস্করণ রয়েছে। প্রতিবেদনটির শিরোনাম অনুযায়ী, ভিডিওটিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় রুশ সশস্ত্র বাহিনীর ওপর ইউক্রেনীয় সেনাদের গুলিবর্ষণের দৃশ্য দেখা যায়।

পরবর্তী যাচাইয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমেও একই ভিডিও একই ঘটনার দৃশ্য হিসেবে প্রকাশিত হতে দেখা যায়। এসব তথ্য থেকে বোঝা যায়, ভিডিওটির সঙ্গে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক সংঘাতের কোনো সম্পর্ক নেই।মানচিত্র দেখুন

তবে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ওই পুরোনো ফুটেজের পাশাপাশি সেনাবাহিনীর সশস্ত্র সদস্যদের অবস্থানের আরও কয়েকটি দৃশ্য রয়েছে। রিউমর স্ক্যানারের যাচাইয়ে দেখা গেছে, ওই দৃশ্যগুলো সাম্প্রতিক সময়ের।

অর্থাৎ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পুরোনো ভিডিওকে সাজেকে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণের দৃশ্য বলে প্রচার করা হয়েছে। ফলে ভিডিওটির সঙ্গে যুক্ত দাবিটি বিভ্রান্তিকর।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed