কক্সবাজারে ২৭ লাখ টাকার নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ

কক্সবাজারে ২৭ লাখ টাকার নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ

কক্সবাজারে ২৭ লাখ টাকার নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের তিনটি স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৬১ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা। এতে জড়িত রাজস্বের পরিমাণ ২২ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর কক্সবাজারের অতিরিক্ত কমিশনার মো. জিউয়ার রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলার চকরিয়া, সদর ও টেকনাফের হ্নীলায় একযোগে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের ব্র্যান্ড মার্বেল। উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হেরিটেজ টোবাকোর নাম উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার মো. জিউয়ার রহমান খান বলেন, মঙ্গলবার তিনটি পৃথক স্থানে নিবারক অভিযান পরিচালনা করা হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারের তিনটি দল চকরিয়া, কক্সবাজার সদর ও টেকনাফের হ্নীলায় একযোগে অভিযান চালায়। অভিযানে ৪ লাখ ৬১ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা এবং এর সঙ্গে জড়িত রাজস্বের পরিমাণ ২২ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা।

তিনি আরও বলেন, নকল ব্যান্ডরোল লাগিয়ে সিগারেটগুলো বাজারে বিক্রি করা হচ্ছিল। এভাবে সিগারেট বিক্রির মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। এ ধরনের অনিয়ম প্রতিরোধে এর আগেও অভিযান চালানো হয়েছে। রাজস্ব ফাঁকি উদঘাটন, ফাঁকি দেওয়া রাজস্ব আদায় এবং সরকারের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed