খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশ সদস্য’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ সদস্যের নাম মোঃ নাজমুল হাসান(২৩), সে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের আবুল হোসেনের ছেলে|। এ ঘটনায় ধর্ষিতা স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতেই তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন| পরে তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার ভৈরফা এলাকার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী(১২) স্কুলে আসা যাওয়ার সময় পরিচয় হয় অটল টিলা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্য নাজমুল হাসানের সঙ্গে| এ সুযোগে গত সোমবার বিকাল ৫:৪০ ঘটিকার সময় পার্শবর্তী আকাশী গাছের বাগানে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে| পরে স্থানীয় লোকজন হাতেনাতে ধরে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে|
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় ধর্ষিতার বাবা পুলিশ সদস্য নাজমুল হাসানকে আসামী করে গত সোমবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন|