বাঘাইছড়ির দুর্গম কমলাপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৫০ পাহাড়ি

বাঘাইছড়ির দুর্গম কমলাপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৫০ পাহাড়ি

বাঘাইছড়ির দুর্গম কমলাপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৫০ পাহাড়ি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কমলাপাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। এ কর্মসূচির মাধ্যমে এলাকার ২৫০ জন মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও ওষুধ পেয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কমলাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মারিশ্যা জোনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

বাঘাইছড়ির দুর্গম কমলাপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৫০ পাহাড়ি

মেডিকেল ক্যাম্পে দুর্গম এলাকার নারী, পুরুষ ও বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমাম, এএমসি। এ সময় জোন অধিনায়ক ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসা নিতে আসা স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের খোঁজখবর নেন।

পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দুর্গম পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিজিবির এ উদ্যোগ। সমাজের সব শ্রেণির মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাঘাইছড়ির দুর্গম কমলাপাড়ায় বিজিবির মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৫০ পাহাড়ি

তিনি আরও বলেন, স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা জোগাবে। এ সময় তিনি স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করার অঙ্গীকার করেন।

কর্মসূচিতে মারিশ্যা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা, বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াত ও চিকিৎসাসেবা পাওয়ার সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। এমন পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। বিজিবির এ মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed