সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

‘করবো কাজ, গড়বো দেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সকালে শহরের জর্জ কোর্ট এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার ও আবিদুর রহমান, সদস্য চনু মং মারমা ও লিটন বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও জানান বক্তারা। একই সঙ্গে দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *