শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিসকাত (১৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ৫-৬ জন শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে যায়। পরে তারা পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝর্ণায় একসঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ঝর্ণা থেকে উপরে উঠে এলেও মিসকাত আর ফিরে আসেনি। পরে বন্ধুরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘসময় তল্লাশি চালিয়েও বুধবার নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে ঝর্ণায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও শিক্ষার্থীর সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে ঝর্ণায় তার মরদেহ ভেসে ওঠার পর স্থানীয়রা সেটি উদ্ধার করেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *