মহালছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল সেনাবাহিনী

মহালছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল সেনাবাহিনী

মহালছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীসহ পাঁচজন আহত হওয়ার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের লেমুছড়ি বটতলা এলাকায় একটি ব্যাটারিচালিত টমটম নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাকিজাছড়ি থেকে চারজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত টমটম মহালছড়ি উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বদনালা এলাকা পার হয়ে লেমুছড়ি বটতলায় পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে টমটমটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ পাঁচজন আহত হন।

মহালছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল সেনাবাহিনী

দুর্ঘটনার সময় মহালছড়ি জোনের একটি সেনা টহল দল মহালছড়ি থেকে মাইসছড়ি পর্যন্ত সড়কে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। দুর্ঘটনার খবর পেয়ে টহল দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং অপর তিনজনকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতরা হলেন—ক্যায়াংঘাট ইউনিয়নের মো. ছগীর আহম্মেদ (২৫) ও মুরশিদা আক্তার (৩০) এবং মাইসছড়ি ইউনিয়নের কালোপাহাড় এলাকার মাহবুব হোসেন (৩২), জামাল উদ্দিন (৩২) ও ফাতেমা আক্তার (২২)।

এ বিষয়ে মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে কাজ করে এবং তাঁদের হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্গত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানায় জোন কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *