আইসিজের রায়ের পর ‘ঐতিহাসিক দিন’ বলে প্রশংসা গাম্বিয়ার প্রেসিডেন্টের
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
জার্নাল প্রতিবেদক
গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায় “আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন,” হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বেঁচে যাওয়া রোহিঙ্গা ও সাক্ষীদের সাহসের প্রশংসা করে বলেন, তাদের “সাক্ষ্যই এই ফলাফল সম্ভব করেছে,” এবং তাদের অধ্যবসায় “সার্থক প্রমাণিত হয়েছে।”
১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল গাম্বিয়া।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।