রামগড়ে সেনা-পুলিশের যৌথ অভিযানে দেশীয় পিস্তল ও গুলিসহ আটক ১

রামগড়ে সেনা-পুলিশের যৌথ অভিযানে দেশীয় পিস্তল ও গুলিসহ আটক ১

{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"20.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"TTK3J2CS-FNI5-73BS-UKEJ-MTR6LZVOB95I","pictureId":"TTK3J2CS-FNI5-73BS-UKEJ-MTR6LZVOB95I","capability_name":"capcut_photo_editor","deeplink_extra":"{"scene":"normal_edit","enter_from":"new_image"}"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"20.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"TTK3J2CS-FNI5-73BS-UKEJ-MTR6LZVOB95I","pictureId":"TTK3J2CS-FNI5-73BS-UKEJ-MTR6LZVOB95I","capability_name":"capcut_photo_editor","deeplink_extra":"{\"scene\":\"normal_edit\",\"enter_from\":\"new_image\"}"}"}

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছগির রামগড় উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত নয়টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের সদস্যরা রামগড় থানা-পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন। অভিযানকালে সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক সাগর দেবনাথ রামগড় পৌরসভার শ্মশানটিলা গ্রামের মৃত জদু দেবনাথের ছেলে।

পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাঁকে রামগড় থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানা থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে তাঁকে খাগড়াছড়ির আদালতে পাঠানো হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *