খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল-গুলিসহ দুই যাত্রী আটক

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল-গুলিসহ দুই যাত্রী আটক

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল-গুলিসহ দুই যাত্রী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়া টিলা মাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ (৩৪) এবং সোনাগাজী উপজেলার ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে সালাহ উদ্দিন আকবর (৪৪)।

পুলিশ জানায়, চেকপোস্টে শান্তি পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানোর সময় ওই দুই যাত্রীর কাছ থেকে একটি ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *