দুর্গম বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোলার ব্যাটারি দিল সেনাবাহিনী, দূর হলো পাঠদানের ভোগান্তি

দুর্গম বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোলার ব্যাটারি দিল সেনাবাহিনী, দূর হলো পাঠদানের ভোগান্তি

দুর্গম বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোলার ব্যাটারি দিল সেনাবাহিনী, দূর হলো পাঠদানের ভোগান্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে মানবিক সহায়তা হিসেবে সোলার ব্যাটারি প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিদ্যুৎ সংযোগবিহীন দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সহায়তার ফলে শ্রেণিকক্ষে আলো ও ফ্যানের ব্যবস্থা হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাঙামাটি সদর জোনের শুভলং আর্মি ক্যাম্পের আওতাধীন বরকল উপজেলার ১ নম্বর শুভলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। রাঙামাটি সদর জোন অধিনায়কের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সোলার ব্যাটারি হস্তান্তর করেন শুভলং ক্যাম্প কমান্ডার মেজর মিনহাজুল আবেদীন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ ছিল না। ফলে বিশেষ করে গরমের দিনে শ্রেণিকক্ষে পাঠদান ও পাঠ গ্রহণ শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ত। মেঘলা আবহাওয়া কিংবা শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো না থাকায় পাঠদান কার্যক্রমেও নানা অসুবিধা সৃষ্টি হতো। বিদ্যুৎ সুবিধার অভাবে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ছিল বিদ্যালয়টির অন্যতম চ্যালেঞ্জ।

বিদ্যালয়ের এই বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে সোলার ব্যাটারি প্রদান করে সেনাবাহিনী। এর মাধ্যমে শ্রেণিকক্ষে আলো ও ফ্যানের ব্যবস্থা হওয়ায় এখন শিক্ষার্থীরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে পাঠ গ্রহণ করতে পারবে। দুর্গম পাহাড়ি এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মৌলিক সমস্যা সমাধানে এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষা কার্যক্রমকে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ব্যাটারি হস্তান্তরকালে শুভলং ক্যাম্প কমান্ডার মেজর মিনহাজুল আবেদীন ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সব জনগোষ্ঠীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, রাঙামাটি সদর জোন দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর এ সহায়তার জন্য তাঁরা জোন কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর সহযোগিতা স্থানীয় জনগণের জীবনযাত্রার বিভিন্ন সীমাবদ্ধতা মোকাবিলায় সহায়ক ভূমিকা রেখে চলেছে। দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদানও দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ ও পরিবেশ উন্নয়নে এমনই একটি সময়োপযোগী উদ্যোগ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *