টেকনাফে গুলিবিদ্ধ অবস্থায় মাদক কারবারী আটক, ইয়াবা, অস্ত্র, গুলি উদ্ধার - Southeast Asia Journal

টেকনাফে গুলিবিদ্ধ অবস্থায় মাদক কারবারী আটক, ইয়াবা, অস্ত্র, গুলি উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের ( র‌্যাব-১৫) সদস্যরা অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মীর কাশেম (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫,কক্সবাজার, গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হােয়াইক্যং ইউপিস্থ ঘােনারপাড়ার মৃত কবির আহম্মদ এর বাড়ি সংলগ্ন লম্বাবিল ঘুনারপাড়াগামী রাস্তার কালবার্টের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়–বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ মােহাম্মদ শেখ সাদী জানান, উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব -১৫ , কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল শনিবার দুপুরে উপরােক্ত স্থানে পৌছালে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সংঘবদ্ধ অস্ত্রধারী মাদক কারবারীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে ।
তখন আভিযানিক দলের সদস্যগন সরকারী সম্পত্তি এবং তাদের জানমালের আত্মরক্ষার লক্ষ্যে পাল্টা গুলি করলে ২/৩ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী গুলি ছুড়তে ছুড়তে দৌড়ে পালিয়ে যায় ।

পরবর্তীতে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ অবস্থায় আসামী মীর কাশেম ( ২৫ ), পিতা- হাজী মােহাম্মদ হােসেন , সাং- লম্বাবিল , ঘােনারপাড়া , ওয়ার্ড নং -৩ , ইউপি- হােয়াইক্যং , থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করতে সক্ষম হয় ।

এরপর র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ মাদক কারবারীকে কালবিলম্ব না করে অতিদ্রুত চিকিৎসার জন্য উখিয়া এমএসএফ হাসাপাতালে নিয়ে যায় ।

পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য র‌্যাব তার নিজ ব্যবস্থাপনায় এবং নিজ খরচে উক্ত গুলিবিদ্ধ অস্ত্রধারী মাদক কারবারীকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেছে ।

পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গুলিবিদ্ধ আহত আসামীর আশেপাশে ছড়ানাে ছিটানাে অবস্থায় ১টি দেশীয় অস্ত্র , ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।