খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের দায়ে একজনকে মৃত্যুদন্ড

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের দায়ে একজনকে মৃত্যুদন্ড

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের দায়ে একজনকে মৃত্যুদন্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত মো.শাহিন (৫২)কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল বিচারক শায়লা শারমিন এর আদালত।

আদালত সূত্র জানায়, গেল বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড়ের নাকাপায় খাবারের লোভ দেখিয়ে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাপড়ুয়া শিশুর ওপর পাশবিক নির্যাতন চালায় শাহিন। এ ঘটনায় শাহিনকে আসামী করে মামলা করা হয়। ঘটনার পরপর আসামীকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামীকে মৃত্যুদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা এক বছরের মধ্যে বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। রায়ের বিরুদ্ধে আপীলের কথা বলছেন আসামী পক্ষের আইনজীবী বেদারুল ইসলাম।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *