বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে আটক করেছেন নৌবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে ‘বানৌজা আলী হায়দার’ নামে নৌবাহিনীর জাহাজ।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সোহেল আযম জানান, টেকনাফ থেকে সাগরপথে ট্রলারবোঝাই একটি রোহিঙ্গাদের দল মালয়েশিয়া যাচ্ছিল। সেন্টমার্টিন দ্বীপে উত্তর-পশ্চিমে দুই নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মালয়েশিয়াগামী একটি ট্রলারসহ ৩৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও একজন শিশু। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

আটকদের সেন্টমার্টিন কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জাহাজের এই কর্মকর্তা।

You may have missed