টেকনাফে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১০ - Southeast Asia Journal

টেকনাফে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১০

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিনব কায়দায় পাচারকালে ৩ লাখ ১০হাজার পিস ইয়াবাসহ দশজনকে আটক করেছে নৌ বাহিনী।

বৃহস্পতিবার ভোরে উপজেলার সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন-শাহজালাল, ইলিয়াস, কালামিয়া,মো. রফিক,মোহাম্মদ রহিম,রবিউল ইসলাম, মোহাম্মদ ইব্রহিম, আবু বক্কর, জসিম উদ্দিন, রফিক উদ্দিন।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ও ক্যাপ্টেন সোহেল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ফিশিংবোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌ বাহিনীর সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়। বোটটি না থামিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে বোটটি আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩ লাখ ১০হাজার পিস ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত ফিশিংবোট এবং আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।