৩য় বারের মতো খাগড়াছড়ি রিজিয়নের সৌজন্যে মং প্রু সেইন শিক্ষাবৃত্তি পেলো শিক্ষার্থীরা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে অধিনস্ত এলাকার মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মং সার্কেল চীফ মং প্রু সেইন শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।
বুধবার (১০ আগষ্ট) সকালে খাগড়াছড়ি ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ করা হয়।

খাগড়াছড়ি রিজিয়ন কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের নারী এমপি বাসন্তি চাকমা, খাগড়াছড়ি ডিজিএফআই এর শাখা অধিনায়ক কর্ণেল সরদার ইসতিয়াক আহমেদ, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরীসহ গণমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার জানান,পাহাড়ে সুবিধা বঞ্চিত গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোনিবেশ, উৎসাহ-উদ্দিপনা যোগানো এবং পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি অক্ষুন্ন রাখতে নির্দশন সরূপ খাগড়াছড়ি রিজিয়ন এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, মাতৃভূমির জন্য তার অসামান্য অবদান এবং মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক মং সার্কেল চীফ মং প্রু সাইন বাহাদুর শিক্ষাবৃত্তির প্রবর্তন করা হয়। অত্র রিজিয়ন কর্তৃক ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পরে একে একে ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সনদপত্র তুলে দেন অতিথিরা।