খাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও গাঁজা জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মালিকবিহীন ভারতীয় মদ ও গাঁজা জব্দ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল (৩রা ডিসেম্বর) রামগড় পৌরসভার দারোগাপাড়া থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
সূত্র জানায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপির একটি টহল দল কর্তৃক রামগড় পৌরসভার দারোগাপাড়া নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় মদ ও গাঁজাগুলো জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৭ হাজার ৫শত টাকা।
বিজিবি জানিয়েছে, রাতেই জব্দকৃত ভারতীয় মদ ও গাঁজা রামগড় থানায় সাধারণ ডায়েরি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, ব্যাটালিয়ন অধিনস্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।