ম্রাসাথোয়াই মারমাকে নিয়ে অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ মারমা ঐক্য পরিষদের

ম্রাসাথোয়াই মারমাকে নিয়ে অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ মারমা ঐক্য পরিষদের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক হিসাবরক্ষক ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে নিয়ে কতিপয় অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ।

শনিবার (১১ জুলাই) সংগঠনটির খাগড়াছড়ি জেলা কমিটির দপ্তর সম্পাদক সাথোয়াইপ্রু চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, ম্রাসাথোয়াই মারমা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে হিসাবরক্ষক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং কর্মজীবনে একাধিকবার সদাচার পুরস্কারের জন্য বিবেচিত হয়েছেন। সরকারি চাকরিতে থাকা অবস্থায় এবং তারও আগে থেকে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সময় দিচ্ছেন।

সংগঠনটির দাবি, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার কারণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ম্রাসাথোয়াই মারমা একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি। তার সাংগঠনিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি আস্থার কারণে অনেকেই তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। এই জনসমর্থন ও ইতিবাচক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *