৪৯ লাখ ভারতীয় রুপিসহ একজন আটক - Southeast Asia Journal

৪৯ লাখ ভারতীয় রুপিসহ একজন আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা মোড় থেকে ৪৯ লাখ ৪০ হাজার ভারতীয় রুপিসহ আবুল হাসেম (৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪৯ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

আবুল হাসেম জেলার কলমাকান্দা থানার কান্দাপাড়া গ্রামের মৃত শামসুল মুন্সির ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আবুল হাসেম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় রূপির ব্যবসা করে আসছিলেন। আটকের পর তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।