মহেশপুর সীমান্ত থেকে ৮ টি সোনার বারসহ আটক ৩ - Southeast Asia Journal

মহেশপুর সীমান্ত থেকে ৮ টি সোনার বারসহ আটক ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৬৬ গ্রাম স্বর্ণসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল ১৩ এপ্রিল বৃহস্পতিবার দিনগত ৩টার দিকে উপজেলার নেপার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আলিমুল হক (২১), একই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে আহসান হাবিব (৩২), একই উপজেলার সেজিয়া কুল্লাহ গ্রামের আয়নাল হকের ছেলে এনামুল হক (২৮)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে নেপার মোড় এলাকায় পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে ছিনতাইকারীরা এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় ৪৬৬ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আলিমুল হক ও ছিনতাইকারী এনামুল হক এবং মূল পরিকল্পনাকারী আহসান হাবিবকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আটক স্বর্ণের মূল্য ৩৮ লাখ ৭৭ হাজার ৭০ টাকা। স্বর্ণ ছিনতাই, ছিনতাইয়ের পরিকল্পনা এবং পাচার করার অভিযোগে তাদের ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা