রাঙামাটিতে ৭টি তক্ষকসহ দুই চোরাকারবারী আটক - Southeast Asia Journal

রাঙামাটিতে ৭টি তক্ষকসহ দুই চোরাকারবারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে ৭টি তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) বিকেলে রাঙামা‌টি সদর উপ‌জেলার মা‌নিকছ‌ড়ি চেক‌পোষ্ট থে‌কে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, প্রিয়ময় চাকমা ও সুইনুং মং মারমা। তারা দুইজন খাগড়াছ‌ড়ি জেলার মহালছ‌ড়ি উপ‌জেলার বা‌সিন্দা।

রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আ‌রিফুল আ‌মিন জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭টি তক্ষকসহ এই দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বস্তার থলের ভেতর রাখা আটটি তক্ষক উদ্ধার করা হয়। তক্ষকগুলো পাচারের উদ্দেশ্যে নি‌য়ে যাওয়া হ‌চ্ছে বলে আটককৃতরা স্বীকার করেছেন।