বান্দরবানে ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সেমিনার অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য সকলের বেশি বেশি বই পড়া উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ডা.মোঃ জাফর ইকবাল।
প্রতিভার বিকাশের জন্য সকলকেই বিজ্ঞান মনস্ক হতে হবে! “বিদুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বান্দরবানে অনুষ্ঠিত হলো ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা,সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে!
বুধবার (২৪ মে) বিকেলে জেলার অরুন সারকি টাউন হলে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সেমিনার অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মোঃ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
এসময় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে আল ফারুক ইনিস্টিউট,বিজ্ঞান বিষয়ক প্রকল্প সিনিয়র গ্রুপে বিজ্ঞান বিষয়ক প্রকল্প আধুনিক পানি সংরক্ষণ ও ব্যাবস্থাপনায় ভূমিকম্প সতর্কীকরণ ও স্মার্ট সোলার স্থাপন শীর্ষক প্রতিযোগিতায় ১ম হয়েছে বান্দরবান সরকারি কলেজ,জুনিয়র গ্রুপে টেক সিটি প্রকল্প প্রদর্শন করে ১ম হয়েছে বান্দরবান ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। বিজ্ঞান অলিম্পিয়াড এর সিনিয়র গ্রুপে ১ম হয়েছে লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ এর ছাত্র মোঃ বাদশা ফয়সাল। জুনিয়ার গ্রুপে ১ম স্থান অধিকার করেছে আল ফারুক ইনিস্টিউট,বান্দরবান এর সাবাহাত মুসতারিন।
এছাড়াও আরো উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) উম্মে কুলসুম ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শাহ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি)নার্গিস সুলতানা,সিনিয়র সহকারী কমিশনার অরূপ রতন সিংহ,নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা,নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।