বেনাপোলে কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক - Southeast Asia Journal

বেনাপোলে কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যশোরের বেনাপোলে চেকপোস্টে প্রায় এক কোটি টাকা সমমানের ৯০ হাজার মার্কিন ডলারসহ মানিক মিয়া নামে এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে সীমান্তের চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ডলার ছাড়া আরও এক হাজার ৬১০ ভারতীয় রুপি ও ৩২ হাজার ৪৮০ বাংলাদেশি টাকা জব্দ করেছে বিজিবি সদস্যরা। আটক মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।

যশোর ব্যাটেলিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল চেকপোস্টে অবস্থান নেয়। এ সময় এক যাত্রীকে সন্দেহ হওয়ায় তাঁকে তল্লাশি করা হয়। পরে ওই যাত্রীর কাছে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার মার্কিন ডলারসহ তাঁকে আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৯৯ লাখ ৫ হাজার ৪০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং জব্দ মার্কিন ডলার সে অবৈধভাবে হুন্ডির উদ্দেশ্যে বহন করছিল বলে জানায়। পরবর্তীতে তাঁর ব্যাগ তল্লাশি করে আরও এক হাজার ৬১০ ভারতীয় রুপি এবং বাংলাদেশী ৩২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।

তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।