খাগড়াছড়ির মহালছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী - Southeast Asia Journal

খাগড়াছড়ির মহালছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাম্প্রদায়িক সম্প্রীতির মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত মহালছড়ি জোন পার্বত্য অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত মহালছড়ি জোন কর্তৃক দূর্গম পাহাড়ি এলাকায় স্থানীয় অসহায় দুঃস্থ ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান এবং শীতবস্ত্র বিতরণ প্রদান করা হয়।

বুধবার (২৭ ডিসেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত মহালছড়ি জোন কর্তৃক দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প এর আওতায় বিনামূল্যে হতদরিদ্র ও অসহায় পাহাড়ী জনগোষ্ঠীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ এবং শীতবস্ত্র প্রদান করা হয়।

পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার এমন মহতী উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এলাকার কারবারিদের সাথে কথা বলে জানা যায়, এসব সহায়তা প্রদান করায় মহালছড়ি জোনের প্রতি স্থানীয় সাধারণ জনগণ কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেছে।

এ বিষয়ে জোন কমান্ডার বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং পাহাড়ে জনসাধারনের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবে মহালছড়ি জোন।