রংপুরে শীতবস্ত্র বিতরণ করল লেডিস ক্লাব ও সেনা পরিবার কল্যাণ সমিতি - Southeast Asia Journal

রংপুরে শীতবস্ত্র বিতরণ করল লেডিস ক্লাব ও সেনা পরিবার কল্যাণ সমিতি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রংপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। লেডিস ক্লাব ও সেনা পরিবার কল্যাণ সমিতির এ উদ্যোগে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রংপুর শহরের উপকণ্ঠ নিসবেতগঞ্জ জরিমুন নেছা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ করেন- লেডিস ক্লাব ও সেনা পরিবার কল্যান সমিতির সভাপতি ডা. শাহনাজ সাকিলসহ সংগঠনের কর্মকর্তারা।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় রংপুর অঞ্চলের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ৬৬ পদাতিক ডিভিশন।