টাঙ্গাইলে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী - Southeast Asia Journal

টাঙ্গাইলে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা তীরবর্তী অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জন ব্যক্তির মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। ১৯ পদাতিক ডিভিশন ৯৮ কম্পোজিট ব্রিগ্রেড কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে লে. কর্নেল মুহাম্মদ রাশেদুল ইসলাম, ক্যাপ্টেন এ এস এম মেহেদী হাসানসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিকে শীতবস্ত্র পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় লোকজন।