লংগদুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদুতে সেনা জোন আওতাধীন স্কুল ও মাদ্রাসাকে মাসিক ভিত্তিক আর্থিক অনুদান প্রদান করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় জোন সদর দপ্তর মাইনিমুখ আর্মি ক্যাম্পে জোন অধিনায়ক এর পক্ষে লেঃ জোহায়ের লংগদু সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলকে নগদ ১৫ হাজার টাকা এবং কালাপাকুজ্জা ইউনিয়নের দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসাকে নগদ ৪ হাজার টাকা মাসিক ভিত্তিক আর্থিক অনুদান প্রদান করা হয়।
সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলের পক্ষে সহঃ শিক্ষক মোঃ জাহিদুর ইসলাম এবং দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার পক্ষে মাদ্রাসার সভাপতি শাহাআলম অনুদান গ্রহণ করেন।