বান্দরবান ত্রিপুরা ছাত্রাবাসে লাইব্রেরির উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে ত্রিপুরা ছাত্রাবাসের পাঠাগারের প্রয়োজনীয় সরঞ্জামাদি ও বই বিতরণসহ পাঠাগারটি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলার সদর উপজেলায় লেমুঝিড়ি এলাকায় ত্রিপুরা ছাত্রাবাস লাইব্রেরিতে প্রয়োজনীয় সরঞ্জামাদি ও বই বিতরণ করেন সদর সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।
এসময় সেনা রিজিয়নের উদ্যোগে পাঠাগারে একটি বুকশেলফ, ৩০টি চেয়ার, দুইটি টেবিল এবং একশত বিভিন্ন প্রসিদ্ধ লেখকদের বই বিতরণ করা হয়।
জোন অধিনায়ক বলেন, পাঠ্যপুস্তক হতে জ্ঞান আহরণের পাশাপাশি লাইব্রেরি মানুষের বাহ্যিক জ্ঞানকে আরো বেশি প্রসারিত করে। বই পড়া মানুষকে যেমন আনন্দ দেয় তেমনি জ্ঞানী করে তোলে। সুতরাং সবকলের প্রতি এই আহ্বান থাকবে যে, এই পাঠাগারটিকে সদ্য ব্যবহার করে অর্জিত জ্ঞানকে নিজের দেশের জন্য বিলিয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। সেনা রিজিয়নের এই মহতী কর্মকাণ্ডগুলো বর্তমানে ন্যায় ভবিষ্যতেও চলমান থাকবে।
অনুষ্ঠানে ইউএনডিপি চেয়ারম্যান খুশী রয় ত্রিপুরা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংসাহ্লা মারমা, স্থানীয় জনপ্রতিনিধি কারবারিসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।