ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে ধানের চারা বিতরণ করলেন আনসার বাহিনীর মহাপরিচালক
![]()
নিউজ ডেস্ক
সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করেছে আনসার বাহিনী।
শনিবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেনীর ফুলগাজীতে ২০০ জন ও পরশুরামে ১০০জন প্রান্তিক কৃষকদের হাতে ধানের চারা তুলে দেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বন্যাদুর্গত এলাকায় প্রান্তিক কৃষকদের মাঝে পাশে দাঁড়ানোর জন্য ফেনী ও কুমিল্লা দুই জেলায় ১০০ একর জমিতে আমন ধানের চারা বিতরণ করা হয়। পরবর্তী পর্যায়ে ওইসব কৃষকদের মাঝে রাসায়নিক সার ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।
এসময় বিশেষ অতিথি ছিলেন ফেনীস্থ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেঃ কর্নেল মো. রাকিব, কুমিল্লা রেঞ্জ কমান্ডার পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য, ৫ আনসার ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়া পরিচালক মো. জানে আলম সুফিয়ান।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান মেহবুব, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলাসহ আনসার বিডিপির কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা।
আনসার ও ভিডিপির ফেনী জেলা কমাড্যান্ট মো. হেলান উদ্দীন জানান, সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় ফেনীর হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আনসার ও ভিডিপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করতে ফেনীতে ৩০০ এবং কুমিল্লায় ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।