সাড়ে ১০ কেজি স্বর্ণ ও নগদ অর্থসহ দুই মিয়ানমার নাগরিক আটক

সাড়ে ১০ কেজি স্বর্ণ ও নগদ অর্থসহ দুই মিয়ানমার নাগরিক আটক

সাড়ে ১০ কেজি স্বর্ণ ও নগদ অর্থসহ দুই মিয়ানমার নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে ১০.৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বার, নগদ টাকাসহ দুইজন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। সাথে ১০ টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু শহরের সোদা পাড়ার বাসিন্দা মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮), একই এলাকার বাসিন্দার মৃত সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর আওতাধীন টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ১.৫ কি. মি. দক্ষিণ-পশ্চিম দিকে টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকায় মায়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের বড় চালান এবং মাদকদ্রব্য একটি বাড়িতে লুকায়িত রেখেছে। সংবাদে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল দ্রুত অলিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মায়ানমারের দুইজন নাগরিককে স্বর্ণের দুইটি ব্যাগসহ আটক করা হয়।

জব্দকৃত ব্যাগের মিলল ১০.৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশী নগদ প্রায় ৫ লক্ষ টাকা, মায়ানমার মুদ্রা আড়াই লক্ষ টাকা কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, চোরাকারবারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময় মায়ানমার হতে স্বর্ণালংকার এবং মাদকদ্রব্য (বিশেষ করে ইয়াবা ট্যাবলেট) বাংলাদেশে বিক্রি করার উদ্দেশ্যে পাচার করে থাকে।

উল্লেখ্য, উদ্ধারকৃত স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশী নগদ টাকা এবং মিয়ানমার মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা রাখা হবে এবং আটককৃত ২ জন মিয়ানমারের নাগরিককে সরকারি কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার রুজু করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।