উখিয়ায় ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী আটক

উখিয়ায় ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী আটক

উখিয়ায় ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রামের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। সংস্থার দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শাকিলা শারমিন রেশমী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিরপাড়া ওয়াপালং এলাকার মৃত আবুল কালামের মেয়ে।

র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক আ.ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার বসতঘর এবং ঘটনাস্থলে পড়ে থাকা একটি প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীর মাদক কারবারে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার এবং পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *