টেকনাফে বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার - Southeast Asia Journal

টেকনাফে বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি। তবে ইয়াবা চোরাকারবারীরা রাতের অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) জানান, ৬ অক্টোবর (রবিবার) রাতের প্রথম প্রহরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন তথ্যের ভিত্তিতে সাবরাং বিএসপি পোস্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৫/৬ জন লোক হস্তচালিত কাঠের নৌকা নিয়ে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে নদীতে ঝাঁপ দিয়ে পাশ্ববর্তী কেওড়া বন দিয়ে পালিয়ে যায়। টহল দল ঘটনাস্থল তল্লাশী করে বস্তা ভর্তি একটি কাঠের নৌকা জব্দ করে। পরে তা গণনা করে ৩ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার মুল্য ১০ কোটি টাকা। জব্দকৃত নৌকাটি টেকনাফ কাস্টমস অফিসে জমা দিয়ে উদ্ধারকৃত ইয়াবা

পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য উক্ত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানা যায়।

You may have missed