টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নিম্নচাপের প্রভাবে টানা থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাঙামাটিতে পাহাড়ধসের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সোমবার সকাল থেকে জেলা প্রশাসন, রাঙামাটি পৌরসভা ও ফায়ার সার্ভিস যৌথভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে পাহাড়ের পাদদেশে অবস্থান না করার পরামর্শও দেওয়া হচ্ছে।

তবে অনেক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এখনো পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি যে তাৎক্ষণিকভাবে আশ্রয়কেন্দ্রে যেতে হবে। তাদের ভাষ্য, বৃষ্টিপাত আরও বেড়ে গেলে এবং বাস্তবিক ঝুঁকি তৈরি হলে তখনই তারা আশ্রয়কেন্দ্রে চলে যাবেন।

টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

রাঙামাটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের প্রশাসনের নির্দেশনা মেনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টিসহ জেলার বিভিন্ন উপজেলায় মোট ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

প্রসঙ্গত, বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ধসের ঝুঁকির কারণে রাঙামাটির বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রতি বছরই প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। সম্ভাব্য প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়ে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।