রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ‘হেডম্যান ও কারবারি সম্মেলন’ অনুষ্ঠিত

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ‘হেডম্যান ও কারবারি সম্মেলন’ অনুষ্ঠিত

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ‘হেডম্যান ও কারবারি সম্মেলন’ অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘হেডম্যান ও কারবারি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্যাম্প কমান্ডার মেজর মো. জিয়াউর রহমান।

সম্মেলনে ক্যাম্প উপাধিনায়ক ক্যাপ্টেন এস কে এম সাদমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ জামাল উদ্দিনসহ দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া গাইন্দ্যা ইউনিয়ন চেয়ারম্যান পুচিং মং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ৮ জন হেডম্যান, ১৬ জন ইউনিয়ন পরিষদ সদস্য (৪ জন নারী সদস্যসহ) এবং ৯৮টি পাড়ার ৭৬ জন কারবারি উপস্থিত ছিলেন।

আলোচনায় শান্তি ও উন্নয়ন বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করা, তরুণদের কারিগরি ও ব্যবহারিক শিক্ষায় উদ্বুদ্ধ করা, শিশুদের ভবিষ্যৎ গঠনে পরিবারকে উদ্যোগী হওয়া, সন্ত্রাস ও মাদক নির্মূল, নিরাপদ পানির সংস্থান, রাস্তা-ঘাট ও স্বাস্থ্যকেন্দ্র সংস্কার, শিশুস্বাস্থ্য ও প্রসূতিসেবায় গুরুত্বারোপসহ নানা বিষয় উঠে আসে।

সেনাবাহিনী তৃণমূল পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং যুব সমাজের জন্য কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়। ক্যাম্প কমান্ডার স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন এবং রাজস্থলীকে শান্তি ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।

সম্মেলন শান্তি রক্ষা, উন্নয়ন সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর সদা প্রস্তুতির অঙ্গীকারের মাধ্যমে সমাপ্ত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।