রাঙ্গামাটির নানিয়ারচরে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

রাঙ্গামাটির নানিয়ারচরে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

রাঙ্গামাটির নানিয়ারচরে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে অসহায় এক দরিদ্র নারীর মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর এলাকায় বসতঘর নির্মাণের জন্য এ সহায়তা প্রদান করেন নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান।

জোন সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা পারুল বেগমকে ৩ বান ঢেউটিন ও নগদ ৫ হাজার টাকা দেওয়া হয়। নানিয়ারচর জোন জানিয়েছে, স্থানীয়দের যেকোনো মানবিক প্রয়োজনে তারা সহায়তা অব্যাহত রাখবে।

এ সময় উপ অধিনায়ক মেজর শেখ মো. নাঈম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পার্বত্য এলাকায় সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দুর্গত ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।