বাঘাইহাটে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং বিদায়ী জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা।
সভায় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, হেডম্যান-কারবারী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, আঞ্চলিক দলের চাঁদাবাজি, মাদকদ্রব্যের সরবরাহ ও ক্রয়-বিক্রয়, অপহরণসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
তিনি বাঘাইহাট থেকে সাজেক পর্যন্ত পর্যটক যাতায়াতের নিরাপত্তা জোরদার করা এবং পাহাড়ের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।