খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির নয়টি বিদ্যালয়ে জেলা পরিষদের প্রিন্টার মেশিন বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জেলা পরিষদের উদ্যোগে নয়টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রিন্টার মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম।
তিনি নয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে প্রিন্টার মেশিন তুলে দেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম বলেন, “শিক্ষার মানোন্নয়নে জেলা পরিষদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকী, লক্ষ্মীছড়ি প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেনসহ অন্যান্য বিদ্যালয়ের প্রতিনিধি বৃন্দ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।