রাঙামাটির বরকলে বিজিবির উদ্যোগে অসহায় রোগীদের চিকিৎসাসেবা প্রদান

রাঙামাটির বরকলে বিজিবির উদ্যোগে অসহায় রোগীদের চিকিৎসাসেবা প্রদান

রাঙামাটির বরকলে বিজিবির উদ্যোগে অসহায় রোগীদের চিকিৎসাসেবা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ছোট হরিণা জোনের উদ্যোগে “সম্প্রীতি ও উন্নয়ন” কার্যক্রমের আওতায় অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১২ বিজিবির আয়োজনে বরকল উপজেলার বড় হরিণা গ্রামে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মোট ১১৩ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ৬৯ জন পুরুষ, ৩১ জন নারী এবং ১৩ জন শিশু।

ক্যাম্পে ছোট হরিণা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী রোগীরা উপস্থিত থেকে বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।