ইউরোপের ২৭ দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করছে ভারত

ইউরোপের ২৭ দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করছে ভারত

ইউরোপের ২৭ দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করছে ভারত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইউরোপের ২৭ দেশের জোট তথা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ঐতিহাসিক একটি বাণিজ্য চুক্তি করছে ভারত।

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে এসেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঙ্গলবার শীর্ষ বৈঠকে বসবেন তিনি। এই বৈঠকেই ভারত ও ২৭ ইইউ দেশের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) চূড়ান্ত ঘোষণা আসতে পারে। ইইউরোপীয় নেতারা এই চুক্তিকে ইতোমধ্যেই ‘মাদার অব অল ট্রেড ডিলস’ বলে আখ্যা দিয়েছেন।

উরসুলা ভন ডার লেইন বলেছেন, “একটি সফল ভারত বিশ্বকে আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও নিরাপদ করে তুলতে পারে।” তার ভাষায়, “ভারতের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকতে পারা ছিল তার জীবনের ‘সবচেয়ে বড় সম্মান ও অর্জনগুলোর একটি’।”

এর আগে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দিতে গিয়ে ভন ডার লেইন বলেন, এই চুক্তির মাধ্যমে প্রায় ২০০ কোটি মানুষের একটি বাজার গড়ে উঠবে, যা বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশ প্রতিনিধিত্ব করবে। তার মতে, এটি ইউরোপের জন্য ‘ফার্স্ট-মুভার অ্যাডভান্টেজ’ তৈরি করবে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভারতের সঙ্গে।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০২৩-২৪ অর্থবছরে দুই পক্ষের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৩৫ বিলিয়ন ডলার। উল্লেখযোগ্যভাবে, ভারত ইউরোপ থেকে আমদানি করা গাড়ির ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমাতে সম্মত হয়েছে। এতে ভল্কসওয়াগেন, মার্সিডিজ-বেঞ্জ ও বিএমডব্লিউর মতো ইউরোপীয় গাড়ি নির্মাতারা ভারতের বাজারে আরও সহজে ঢুকার সুযোগ পাবে।

২০০৭ সালে শুরু হওয়া ভারত-ইইউ বাণিজ্য আলোচনা ২০১৩ সালে স্থগিত হলেও ২০২২ সালে তা পুনরায় শুরু হয়। এবার সেই আলোচনারই ঐতিহাসিক ফল সামনে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।