সুষ্ঠু ভোটের লক্ষ্য নিয়ে রাজস্থলীতে প্রশাসন–আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা

সুষ্ঠু ভোটের লক্ষ্য নিয়ে রাজস্থলীতে প্রশাসন–আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা

সুষ্ঠু ভোটের লক্ষ্য নিয়ে রাজস্থলীতে প্রশাসন–আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেনাবাহিনীর কাপ্তাই জোনের রাজস্থলী সাব জোন প্রাঙ্গণে আয়োজিত এ সভায় নির্বাচনকালীন নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী সাব জোন কমান্ডার ও কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান।

তিনি বলেন, রাজস্থলী উপজেলার ভৌগোলিক বৈশিষ্ট্য ও সামাজিক বাস্তবতা নির্বাচনকালীন সময়ে কিছু বিশেষ চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। তবে সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপ অধিনায়ক আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। নির্বাচনকালেও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি জানান।

সভায় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ক্যাম্প কমান্ডার মেজর তানভীর হাসান সিফাত, মিতিঙ্গাছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইজাজ, রাজস্থলী সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ সাইদ হোসেন, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খানসহ উপজেলা আনসার ও ভিডিপি, আনসার ব্যাটালিয়নের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, গুজব ও অপতৎপরতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের সংবেদনশীল বাস্তবতায় নির্বাচনকে ঘিরে আগাম প্রস্তুতি ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনাকে সুষ্ঠু ভোট আয়োজনের অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।