পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা চীন-জাতিসংঘের

পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা চীন-জাতিসংঘের

পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা চীন-জাতিসংঘের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগানিস্তান থেকে সন্ত্রাসী তৎপরতার প্রভাব পাকিস্তানে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে চীন ও জাতিসংঘ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও জাতিসংঘ মহাসচিব।

শুক্রবার মধ্য এশিয়ার জন্য কাউন্টার-টেররিজম আর্লি ওয়ার্নিং নেটওয়ার্ক বিষয়ক এক উচ্চপর্যায়ের ব্রিফিংয়ে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সান লেই বলেন, ‘মধ্য এশিয়া অঞ্চল সামগ্রিকভাবে স্থিতিশীল থাকলেও সীমান্তপারের সন্ত্রাসবাদ এখনো বড় হুমকি হয়ে রয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে মধ্য এশিয়া অঞ্চল মোটামুটি স্থিতিশীল, তবে সন্ত্রাসী হুমকির প্রভাব এখনো গভীরভাবে বিদ্যমান।

এসময় তিনি সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তানে সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে বলেন, ‘এসব ঘটনা আমাদের সর্বোচ্চ সতর্কতা দাবি করে।’ পাকিস্তানের দীর্ঘদিনের উদ্বেগের কথা তুলে ধরে চীনা রাষ্ট্রদূত আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন, ‘আফগানিস্তানকে যেন আবারও সন্ত্রাসী সংগঠনের নিরাপদ আশ্রয়ে পরিণত হতে না দেওয়া হয়, সে জন্য আমাদের কাবুলের সঙ্গে সম্পৃক্ততা ও সহযোগিতা জোরদার করতে হবে এবং বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের প্রত্যাবর্তন প্রতিরোধ ও মোকাবিলা করতে হবে।’

এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তালেবান শাসনের অধীনে আফগানিস্তান থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মতো গোষ্ঠীর হুমকির বিষয়টি তুলে ধরেছেন।

সন্ত্রাসবাদ দমনে উন্নয়নের গুরুত্বও তুলে ধরেন রাষ্ট্রদূত সান লেই। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের মূল কারণ দূর করতে জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডার বাস্তবায়ন দ্রুততর করা অত্যন্ত জরুরি।’

উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।