রাঙামাটির বরকলে বিজিবির দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
সীমান্তবর্তী পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকাল ৯টায় রাঙামাটির বরকল উপজেলার বড়হরিণা ইউনিয়নের ডুলুছরি এলাকার কুকিছড়া বাজারে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে ১২ বিজিবি ব্যাটলিয়ন।
মেডিক্যাল ক্যাম্পটির উদ্বোধন করেন ছোটহরিণা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
ক্যাম্পের নেতৃত্ব দেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান।
এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে রাঙামাটির প্রত্যন্ত ও দুর্গম সীমান্তবর্তী এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ৭১ জন পুরুষ, ৫৯ জন নারী এবং ৩৮ জন শিশুকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, ‘বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা কিংবা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেই দায়িত্ব পালন করে না। বিজিবি অসহায় মানুষের সেবা ও সহায়তাও করে যাচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।