সংসদ নির্বাচন: জনগণের ভোটাধিকার সুরক্ষায় প্রস্তুত বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন

সংসদ নির্বাচন: জনগণের ভোটাধিকার সুরক্ষায় প্রস্তুত বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন

সংসদ নির্বাচন: জনগণের ভোটাধিকার সুরক্ষায় প্রস্তুত বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী বলেছেন, জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সক্রিয় ভূমিকা পালন করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই ব্যাটালিয়ন ২টি জেলার ৭টি উপজেলায় মোট ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ওয়াগ্গাছড়া জোন কনফারেন্স কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে লেঃ কর্নেল কাওসার মেহেদী জানান, সংসদীয় আসন–২৯৯ রাঙামাটি জেলার আওতাধীন কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বিলাইছড়ি—এই পাঁচটি উপজেলায় প্রতিটি উপজেলায় একটি করে বেইজ ক্যাম্প স্থাপন করে মোট ৮০টি ভোটকেন্দ্রে বিজিবি দায়িত্ব পালন করবে। পাশাপাশি পাশ্ববর্তী জেলা চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলাতেও কাপ্তাই ব্যাটালিয়ন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বাধীন রাঙামাটি জেলার দুইটি উপজেলা অত্যন্ত দুর্গম অঞ্চলে অবস্থিত, যেখানে মোট ২৬টি ভোটকেন্দ্র রয়েছে। এসবসহ ব্যাটালিয়নের আওতাধীন ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।