মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ

মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ

মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মোজাম্বিকের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটির বন্যাদুর্গত জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শাফি গতকাল মোজাম্বিকের রাজধানী মাপুতোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মানুয়েলা দোস সান্তোস লুকাসের হাতে স্থানীয় মুদ্রায় ১০ লাখ টাকার সমমূল্যের একটি চেক হস্তান্তর করেন।

মাপুতোতে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ানি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টানা এক মাসের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মোজাম্বিকে ফসল, জীবিকা ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটিতে মারাত্মক মানবিক সংকট দেখা দিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি মানবিক সহায়তার আহ্বান জানায় মোজাম্বিক সরকার।

চেক হস্তান্তরকালে হাইকমিশনার শাহ আহমেদ শাফি মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। তিনি বন্যাদুর্গত মানুষের দ্রুত এই দুর্ভোগ কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এ সহায়তা মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের সংহতি ও বন্ধুত্বের প্রতীক মাত্র।

অনুষ্ঠানে মোজাম্বিকে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইউসুফ মিরালি উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।