মেহেরপুর সীমান্তে দিয়ে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের

মেহেরপুর সীমান্তে দিয়ে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের

মেহেরপুর সীমান্তে দিয়ে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলায় সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি। পরে পুনরায় ভারতীয় সীমান্তের দিকে ফিরে যেতে বাধ্য হয় তারা।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার সহড়াতলা সীমান্তে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে নারী-পুরুষসহ ১০ জনকে সহড়াতলা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হয়।

বিএসএফ’র সদস্যরা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে তারা সহড়াতলা গ্রামের ভেতর দিয়ে নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় গ্রামবাসীরা তাদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেনি। একপর্যায়ে স্থানীয়রা তাদের এগিয়ে যেতে বাধা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে ওই ১০ জন আবার সীমান্তের দিকে ফিরে যায়। ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে। ঘটনার প্রকৃত তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নুরুল হুদা বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশ-ইন মেনে নেওয়া হবে না। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *