চট্টগ্রামের সন্দ্বীপে ব্রিকফিল্ডে অস্ত্রের কারখানা, ম্যানেজারসহ আটক ২

চট্টগ্রামের সন্দ্বীপে ব্রিকফিল্ডে অস্ত্রের কারখানা, ম্যানেজারসহ আটক ২

চট্টগ্রামের সন্দ্বীপে ব্রিকফিল্ডে অস্ত্রের কারখানা, ম্যানেজারসহ আটক ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ দুইজন দুষ্কৃতকারী আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ভোরে উপজেলার আমানউল্লাহ ইউনিয়নস্থ বিবিএসটি ব্রিকফিল্ডে এই অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, দু’রাউন্ড তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ  ব্রিকফিল্ডের ম্যানেজারসহ দুই অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বিবিএসটি ব্রিকফিল্ডের ম্যানেজার মো. রাসেদ (৪০) ও রহমতপুর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর (৪৩)।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অস্ত্র সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed