শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার ও রাব্বি মোড়ল নামে দু’জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শরীয়তপুর জেলা স্টেডিয়ামের আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দু’টি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দু’টি আইফোনসহ মোট ছয়টি মোবাইলফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশী মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশী মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। তল্লাশিকালে মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়।

অপরদিকে একইদিন রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে আটক করা হয়। এছাড়াও ডামুড্যা এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্রসস্ত্রসহ আটকদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed