সাতকানিয়ায় লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ১০ রোহিঙ্গার

সাতকানিয়ায় লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ১০ রোহিঙ্গার

সাতকানিয়ায় লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ১০ রোহিঙ্গার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করে। যৌথবাহিনী অভিযান চালানোর খবর পেয়ে ১০ জন রোহিঙ্গা সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে লুকিয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত তারা রক্ষা পাননি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামানের উপস্থিতিতে অভিযানটি চালনো হয়। অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা সেখানে আশ্রয় নেওয়া ১০ রোহিঙ্গাকে আটক করেন। এ ছাড়াও তারা স্বীকার করেছেন যে, পূর্ববর্তী অভিযানের খবর পেয়ে আটক এড়াতে সেখানে আশ্রয় নিয়েছিলেন।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, আটক রোহিঙ্গাদের কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed