বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার, সুব্রত বাইনের সহযোগী বিপু গ্রেপ্তার

বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার, সুব্রত বাইনের সহযোগী বিপু গ্রেপ্তার

বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার, সুব্রত বাইনের সহযোগী বিপু গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর উত্তর বাড্ডার পোস্ট অফিস এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অভিযানে মেহেদী হাসান বিপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, অভিযানে বিপুর বাসা থেকে বিভিন্ন ধরনের মোট ১৩টি আগ্নেয়াস্ত্র এবং ৩৯৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রিভলবার, রাইফেল ও এয়ারগানসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম।

বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার, সুব্রত বাইনের সহযোগী বিপু গ্রেপ্তার

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, বাড্ডা এলাকার সাইদ নামে এক ব্যক্তির সঙ্গে বিপুর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বাড্ডা, গুলশান ও বারিধারা এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আরও জানা গেছে, সন্ত্রাসী মেহেদি কলিন্স ও গোলাম মর্তুজা বাবুর সঙ্গেও বিপুর ঘনিষ্ঠতা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো ভাড়ায় অন্য সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড্ডায় বিপুর বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭টি পিস্তল, ৩টি রিভলবার, ২টি এয়ারগান, ১টি রাইফেল, একাধিক ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, ওয়াকিটকি, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন্স) আজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারের ঘটনায় বিপুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার তাকে আদালতে হাজির করা হবে।

আইএসপিআর আরও জানায়, আসন্ন নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই বিপু অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপনে মজুত করে রেখেছিলেন।

বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার, সুব্রত বাইনের সহযোগী বিপু গ্রেপ্তার

কে এই বিপু

পুলিশ সূত্র জানায়, সুব্রত বাইনের পক্ষে রাজধানীর রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন মেহেদী হাসান বিপু। সুব্রত বাইন গ্রেপ্তার হওয়ার পর তার হয়ে অপরাধজগৎ পরিচালনার দায়িত্ব নেয় বিপু। উদ্ধার হওয়া অস্ত্রের বড় অংশ সুব্রত বাইন ও আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, বিপু দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তার সঙ্গে ওয়াসির মাহমুদ সাঈদ ওরফে বড় সাঈদ, গোলাম মর্তুজা বাবু ওরফে মধু বাবু এবং কান্নি সোহেলসহ একাধিক সন্ত্রাসী কাজ করতেন। গত এক বছরে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এদিকে দেশজুড়ে যৌথ বাহিনীর অভিযানে ধারাবাহিকভাবে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হচ্ছে। তফসিল ঘোষণার পর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যৌথ অভিযানে দুই শতাধিক অস্ত্র এবং প্রায় দুই হাজার রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *