লংগদুতে বিজিবির ফ্রি চিকিৎসা ক্যাম্পে স্বস্তি প্রান্তিক মানুষের

লংগদুতে বিজিবির ফ্রি চিকিৎসা ক্যাম্পে স্বস্তি প্রান্তিক মানুষের

লংগদুতে বিজিবির ফ্রি চিকিৎসা ক্যাম্পে স্বস্তি প্রান্তিক মানুষের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য অঞ্চলের প্রান্তিক, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটির লংগদু বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

রাজনগর ব্যাটালিয়নের মেডিক্যাল টিম ক্যাম্পে আগত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। এদিন মোট ৪৮ জন নারী, পুরুষ ও শিশু এ সেবা গ্রহণ করেন।

লংগদুতে বিজিবির ফ্রি চিকিৎসা ক্যাম্পে স্বস্তি প্রান্তিক মানুষের

চিকিৎসাসেবার পাশাপাশি অংশগ্রহণকারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, রোগ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পার্বত্য এলাকায় উন্নত চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিজিবির এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী। তারা এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *